Home জাতীয় অপরাধ বরিশালে আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বরিশালে আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

Share
Share

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহি ও তার এক পুরুষ সঙ্গীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন হোটেলে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় হোটেল রোদেলার একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থানরত মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। একই কক্ষ থেকে আরও এক তরুণীকেও আটক করা হয়েছে।

তবে স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন যুবককে হেফাজতে আনা হয়েছে। যারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”

অন্যদিকে, মাহিকে আটক করার খবর পেয়ে ঘটনাস্থলে সাংবাদিক উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহি ও তার সহযোগীরা সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;