Home জাতীয় অপরাধ বন্ধুদের ডাকে ঘর ছাড়ার তিন দিন পর মেঘনায় মিলল যুবকের লাশ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বন্ধুদের ডাকে ঘর ছাড়ার তিন দিন পর মেঘনায় মিলল যুবকের লাশ

Share
Share

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিহত যুবকের পরিবার দাবি করেছে, বন্ধুদের সঙ্গে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বন্ধুদের মোবাইল ফোন বন্ধ এবং তারা পলাতক থাকায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত যুবকের নাম উমায়ের হাসান (২৫)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মুক্তার গাজীর ছেলে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে কোনো চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে উমায়ের হাসান স্বাভাবিকভাবেই রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু—সোহাগ ও বায়েজিদ—মোবাইল ফোনে তাকে বাইরে ডেকে নেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই সময় উমায়ের বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, “আমার ছেলে কোনো শত্রুতা বা ঝামেলায় জড়িত ছিল না। গভীর রাতে তার বন্ধুরাই ফোন করে ডেকে নেয়। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। শুধু তাই নয়, ওই দুই বন্ধুর মোবাইল নম্বরও বন্ধ এবং তারা আত্মগোপনে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, তারাই আমার ছেলেকে হত্যা করেছে।”

তিনি আরও জানান, ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। কিন্তু তিন দিন পার হলেও কোনো সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ বাড়তে থাকে। এরই মধ্যে মেঘনা নদীতে মরদেহ উদ্ধারের খবরে তারা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুপুর দুইটার দিকে আমরা মরদেহ উদ্ধার করি এবং আড়াইটার দিকে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু না হত্যাকাণ্ড—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”

তিনি আরও বলেন, নিহতের পরিবারের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...