Home জাতীয় অপরাধ বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ দুইজন গ্রেফতার

Share
Share

বগুড়ায় নকল ব্যান্ডরোল তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত একটি চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে র‌্যাব-১২। এসময় বিশাল পরিমাণ নকল ব্যান্ডরোল, মোড়ক ও সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে শহরের পালশা চৌকির পাড় এলাকায় অবস্থিত রুহান প্রিন্টিং প্রেসে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণপাড়া এলাকার আবুল আবু বক্কর সিদ্দিকের ছেলে মাহমুদুল হাসান ওরফে মিলন (৪২) এবং একই এলাকার আবুল কাশেমের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রনজু (৪২)। তারা দীর্ঘদিন ধরে বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল ও প্যাকেট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।

মঙ্গলবার বিকেলে অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য জানান র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ। তিনি বলেন, “রুহান প্রিন্টিং প্রেসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ির নকল ব্যান্ডরোল, প্যাকেট, ফিল্টার এবং
লেবেল তৈরি করা হচ্ছিল। এসব নকল পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।”

অভিযানে ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের নকল ব্যান্ডরোল এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়—যার বাজারমূল্য প্রায় ১৭ কোটি টাকা। এছাড়া আরও উদ্ধার করা হয়—নকল আকিজ, আবুল, গ্রামীণ ও সোনালী বিড়ির মোড়ক ,বিভিন্ন ব্র্যান্ডের ফিল্টার, ১ হাজার ৪০০ স্টিলের লেবেল প্লেট, আকিজ বিড়ির নিরাপত্তা লোগোযুক্ত ১ হাজার ৫০০ কালো গামটেপ, দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৬৪০ টাকা।

স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ আরও বলেন, “এ ধরনের চক্র দেশের রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের হুমকি। আমরা তদন্ত চালিয়ে অন্যান্য সহযোগীদের শনাক্তে কাজ করছি।”

অভিযানের পর গ্রেফতার দুইজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর ফাঁকি, জালিয়াতি ও প্রতারণা আইনে মামলা প্রক্রিয়াধীন।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত পণ্যগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হবে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবসান আসন্ন: ইরানি স্পিকারের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বহিরাগত শক্তির হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, এই অঞ্চলে মার্কিন আধিপত্যের সময়...

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন এনজিও কর্মকর্তা শরিফুল ইসলাম। কিন্তু পথিমধ্যে এক বেপরোয়া ঘাতক ট্রাক কেড়ে...

Related Articles

চীনা উপহারকে জামায়াতের যৌথ উদ্যোগ দাবি, সমালোচনায় সংশোধন

ঢাকায় চীনা দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিকে নিজেদের সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে প্রচার...

ইরান থেকে জরুরি প্রত্যাবাসন: ঈদের আগেই দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি নাগরিক

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি প্রত্যাবাসন...

ঈদের দিন সিলেট আসছেন জামায়াত আমীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয়...

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে রূপ নিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। বগুড়ার শেরপুরে...