Home জাতীয় অপরাধ বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, রহস্য ফাঁস
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, রহস্য ফাঁস

Share
Share

বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় নিহত ইমরান হোসেনের মামা জয়পুরহাটের জিশানকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

নিহতরা হলেন, প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) এবং তাদের ছেলে ইমরান হোসেন (১৮)। গত ১৫ সেপ্টেম্বর (সোমবার) দিনগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাদুল্লাপুর বটতলা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় নিহত রানী বেগমের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইমরানের মোটরসাইকেল ও বাড়িতে থাকা স্বর্ণালংকার ও টাকার প্রতি লোভ থেকেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন রাতে ইমরানের মামা জিশানসহ আরও তিনজন বাড়িতে প্রবেশ করেন।

প্রথমে তারা অতিথি সেজে রাত কাটানোর কথা বলেন। পরে সুযোগ বুঝে ইমরানের মোটরসাইকেলের চাবি ও কাগজপত্র নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ইমরান বাধা দিলে দুর্বৃত্তরা তাকে মোবাইল চার্জারের তার দিয়ে বেঁধে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করা হয়।

চিৎকার শুনে বারান্দায় আসা মা রানী বেগমকেও ধস্তাধস্তির একপর্যায়ে কুপিয়ে হত্যা করে তারা। হত্যার পর দুর্বৃত্তরা ইমরানের স্বজন হাসানকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে জয়পুরহাটের কালাই উপজেলা থেকে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। জানা যায়, তাকে ইনজেকশন প্রয়োগ করে অজ্ঞান করে রেখেছিল তারা।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হাসান পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মামলার মূল রহস্য উন্মোচিত হয়। পুলিশ ইতোমধ্যেই এক আসামিকে গ্রেফতার করেছে। তবে বাকি তিনজন এখনও পলাতক।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

এলাকাবাসী এ হত্যাকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মামার মতো আপনজন যখন খুনের নেপথ্যে থাকে, তখন তা সমাজের জন্য ভয়াবহ সংকেত। দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...