Home আঞ্চলিক বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলে নিহত

Share
Share

বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। সোমবার দিবাগত রাতে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদমদিঘী উপজেলার ইন্দাইল এলাকার বাসিন্দা রতন মিয়ার স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তাদের ছেলে আয়াত (৬)।

পুলিশ জানায়, রাতে আদমদিঘীর উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় যাত্রা করছিলেন আইনুন নাহার আশা ও তার ছেলে। পথিমধ্যে দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে বগুড়া ভান্ডার ফ্যাক্টরির সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আইনুন নাহার আশা।

দুর্ঘটনায় সিএনজির চালক (৫৫) গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা আহত চালক ও শিশু আয়াতকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশ জানিয়েছে, অজ্ঞাত ট্রাক ও চালককে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...