কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে এনসিপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক ছাত্রদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট বাজারের তিস্তা রোড রেলগেট এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির জাতীয় যুবশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক চৌধুরী রিংকু র্যাবেনকে নিয়ে ‘সাইলেন্ট আশরাফুল’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্ট ঘিরে উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে প্রথমে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টহল জোরদার করে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুর রহমান, গোয়াইনঘাট | পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের আতিথেয়তায় বরণ করে নিতে প্রস্তুত সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির অপার...
ByDesk ReportMarch 20, 2026সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের...
ByDesk ReportMarch 20, 2026সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে...
ByDesk ReportMarch 22, 2026রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহরণের প্রায় ১৪ ঘণ্টা পর দুই...
ByDesk ReportMarch 22, 2026প্রধানমন্ত্রী তারেক রহমান–এর মেয়ে জাইমা রহমান ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ক্লাব চেলসি নারী...
ByDesk ReportMarch 22, 2026রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে...
ByDesk ReportMarch 22, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment