Home জাতীয় অপরাধ হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

Share
Share

বাংলাদেশের বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনের আইনি প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ করেছে। রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের পুনরায় ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে ১৪ দিনের পুলিশি হেফাজত শেষে অভিযুক্তদের আজ আদালতে হাজির করা হয়। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তদন্তের স্বার্থে এবং মামলার গুরুত্ব বিবেচনায় ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA) দ্বারা জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে বিশেষ অনুমতি প্রার্থনা করেছে। আন্তঃসীমান্ত অপরাধ এবং উচ্চপর্যায়ের হত্যাকাণ্ডের যোগসূত্র খতিয়ে দেখতেই এনআইএ-র এই সম্পৃক্ততা চাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যমতে, শরীফ ওসমান হাদিকে হত্যার পর ফয়সাল ও আলমগীর আইনি জটিলতা এড়াতে বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এই অনুপ্রবেশে তাদের সহায়তা করেন ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসেই বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফিলিপ সাংমাসহ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ২০২৫ সালের ডিসেম্বরে রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর পর ফয়সাল ও আলমগীরের নাম উঠে আসে এবং তারা আত্মগোপনে চলে যান।

বর্তমানে এই দুই অভিযুক্ত ভারতের জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল হোতা এবং কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি না, তা উদঘাটনের চেষ্টা করছে পশ্চিমবঙ্গের গোয়েন্দা পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এইচএসসিতে অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ও ৩ ডিসেম্বর সম্পূরক পরীক্ষা গ্রহণ করা হবে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ্ শেখ মুজাহিদুর রহমান...

Related Articles

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

  নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৪ ও ৫ ফেব্রুয়ারি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ...

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

;