Home আন্তর্জাতিক ফের আলোচনায় সৃজিত–মিথিলা দম্পতি: সম্পর্ক ভাঙনের গুঞ্জন
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

ফের আলোচনায় সৃজিত–মিথিলা দম্পতি: সম্পর্ক ভাঙনের গুঞ্জন

Share
Share

ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা—এই তারকা দম্পতিকে ঘিরে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে দুই বাংলার বিনোদনপাড়ায়। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা থাকলেও, সম্প্রতি মিথিলার একটি মন্তব্য সেই গুঞ্জনে আরও ঘি ঢেলেছে।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মিথিলা বলেন, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।” তার এই মন্তব্য প্রকাশের পরই অনেকেই প্রশ্ন তুলছেন—তাহলে কি সত্যিই সৃজিত-মিথিলার সম্পর্ক এখন ভাঙতে চলছে ?

পডকাস্টে উপস্থাপক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী কিনা। জবাবে মিথিলা কৌশলী ভঙ্গিতে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” পরে তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, পাসপোর্টে এখনও তার নামটিই আছে।” এই উত্তর নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, একই সময়ে সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়েও টলিউডে জোর গুঞ্জন চলছে। সম্প্রতি দুর্গাপূজার সপ্তমীর দিন সৃজিত তার সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, দুজনই হাসিমুখে পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছেন—ম্যাচিং পাঞ্জাবি ও শাড়িতে। যদিও ছবিগুলো নিছক বন্ধুত্বপূর্ণ না কি সম্পর্কের ইঙ্গিত বহন করে, তা স্পষ্ট নয়, তবে আলোচনা এখন তুঙ্গে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মিথিলা । আগে থেকেই বলে আসছেন, তিনি নিজের সিদ্ধান্তে জীবনযাপন করতে পছন্দ করেন। তবে সাম্প্রতিক এই পরিস্থিতি ও পারস্পরিক দূরত্বের ইঙ্গিত ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বর্তমানে সৃজিত-মিথিলার দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দুই বাংলার বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট...