ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে জুলিয়েটা নামে এক ইসরায়েলি নারী সেনা গুরুতর আহত হয়েছেন। গত ৫ এপ্রিল ইরান থেকে পরিচালিত ওই হামলায় হাইফার একটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা শার্পনেলের আঘাতে ওই নারী সেনার মাথার খুলি ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়েছে।
আহত জুলিয়েটা সামাজিক যোগাযোগমাধ্যমে তার উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি নিয়মিত গাজার মানবিক বিপর্যয় এবং ফিলিস্তিনি বন্দিদের দুর্দশা নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও ও ছবি শেয়ার করতেন। তার এই অবমাননাকর আচরণের কারণে তিনি আন্তর্জাতিক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে ছিলেন। হামলার সময় তিনি একটি নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকলেও ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি।
জুলিয়েটার আহত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে তার উসকানিমূলক কাজের ‘পরিণতি’ হিসেবে অভিহিত করছেন, আবার অনেকে যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য যে, ওই একই ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। এই ধ্বংসযজ্ঞে একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পুরো হাইফা শহর জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
Leave a comment