Home আঞ্চলিক প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

প্রেম করে বিয়ে, তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Share
Share

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মোছা. সুমী খাতুন (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রোকনপুর দামরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমী সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমী তিন মাস আগে একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪) ভালবেসে বিয়ে করেন। পরিবারের অমতে বিয়ে হলেও পরে আত্মীয়দের মধ্যস্থতায় বিষয়টি মেনে নেয় উভয় পরিবার।

রোববার বিকেল ৩টার দিকে সুমী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। কিছুক্ষণ পর সজীবের পরিবার জানায়, সুমী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের বাবা রেজাউল করিম দাবি করে বলেছেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি এই ঘটনার বিচার চাই এবং মামলা করব।” শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান সিদ্দিকী বলেন, “মৃত অবস্থায় গৃহবধূকে হাসপাতালে আনা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দিন মাসুদ জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি-কে ঘিরে আন্তর্জাতিক মহলে চলা জল্পনা-কল্পনার মধ্যে নতুন বার্তা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোজতবা খামেনি সুস্থ আছেন...

‘ইফতারে বুট মুড়ি, রাতে ভাত দেয় না’ এতিমখানার সেই শিশুর যে  চিঠি ছুঁয়েছে হৃদয় 

রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানায় থাকা এক শিশুর, মায়ের কাছে লেখা সরল ভাষার একটি চিঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আবেগঘন সেই...

Related Articles

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল: লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিলেন...

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...