Home আন্তর্জাতিক পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন
আন্তর্জাতিক

পেজেশকিয়ানকে প্রধান করে ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

Share
Share

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। খবর গালফ নিউজের।

ইরানের সংবিধানের ১১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সর্বোচ্চ নেতার মৃত্যু বা দায়িত্ব পালনে অক্ষমতা দেখা দিলে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করে।

প্রতিবেদন অনুযায়ী, অস্থায়ী নেতৃত্ব পরিষদে প্রেসিডেন্টের পাশাপাশি বিচার বিভাগের প্রধান এবং নেতৃত্ব পরিষদ বাগার্ডিয়ান কাউন্সিল এর একজন জ্যেষ্ঠ আলেম অন্তর্ভুক্ত রয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পরিষদের প্রধান দায়িত্ব হবে— প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ,বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করা

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো ইরানে ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সময়সীমা ও প্রক্রিয়া নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে রাজনৈতিক মহলে নানা জল্পনা অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পবিত্র রমজানে জুমার মহিমা

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় বলে ইসলামি...

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, ম্যানচেস্টারগামী ফ্লাইট বাতিল...

Related Articles

পাবনায় দাদি ও নাতনিকে খুন ও ধর্ষণের নেপথ্যে কি রয়েছে ?

পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে হত্যার ঘটনার ২৪...

সিআইএ ও ইসরায়েল যেভাবে খামেনির অবস্থান শনাক্ত করেছে

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা...

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরান

ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরান নিউজ নেটওয়ার্ক–কে...

খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলায় নিহত ৮

ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করার পর...