Home আন্তর্জাতিক পাবনায় দাদি ও নাতনিকে খুন ও ধর্ষণের নেপথ্যে কি রয়েছে ?
আন্তর্জাতিক

পাবনায় দাদি ও নাতনিকে খুন ও ধর্ষণের নেপথ্যে কি রয়েছে ?

Share
Share

পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে হত্যার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পাবনা জেলা ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, স্থানীয় তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে শনিবার রাতে শরীফুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করেছে।

নিহতরা হলেন সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)। তারা ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
জামিলা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তার বাবা কাজের প্রয়োজনে প্রায়শই ঢাকায় থাকতেন। ঘটনার সময় বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন শরীফুল ইসলাম পূর্বে ওই বাড়িতে যাতায়াত করতেন। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, একটি ব্যক্তিগত ঘটনার জেরে বিরোধ সৃষ্টি হয় এবং পরে তা থেকে উত্তেজনা তৈরি হয়।

পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, ঘটনার রাতে বাড়িতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে কিশোরীকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে হত্যা

করা হয় ,তবে তদন্ত এখনো চলমান এবং আদালতে উপস্থাপনের আগ পর্যন্ত সব তথ্য চূড়ান্ত নয় বলে জানিয়েছে পুলিশ।ঘটনার পর জামিলার বোন বাদী হয়ে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও অন্যান্য আলামত যাচাইয়ের পর আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

;