Home আন্তর্জাতিক পূর্ণ হলো ফিলিস্তিন দখলের ৭৭ বছর
আন্তর্জাতিক

পূর্ণ হলো ফিলিস্তিন দখলের ৭৭ বছর

Share
Share

১৫ মে ফিলিস্তিন ভূখণ্ড দখলের ৭৭ বছর পূর্ণ হয়েছে । ফিলিস্তিনিরা দিনটিকে ‘নাকাবা বা বিপর্যয় দিবস’ হিসেবে পালন করে । ১৯৪৮ সালের এই দিনে সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু আজও সেই নাকাবা শেষ হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজা আরও ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৮ হাজারই শিশু। গাজায় ইউরোপিয়ান হাসপাতালসহ অসংখ্য চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে। তীব্র খাদ্য সংকটে রয়েছে পাঁচ লাখ মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। অনেক শিশু ও নারী আটক রয়েছে, যাদের সঙ্গে স্বজনদের দেখা করার সুযোগ নেই । মার্চ ২০২৫ পর্যন্ত ইসরায়েলি কারাগারে বন্দি ছিল প্রায় ৯,৫০০ জন ফিলিস্তিনি , যাদের মধ্যে রয়েছে ৩৫০জন শিশু ও ২১ জন নারী।

ইসরায়েলি ট্যাংকের সামনে পাথর হাতে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিরা এখনও তাদের স্বাধীনতার দাবিতে প্রতিরোধ গড়ে তুলছে। আর ইসরায়েল তাদের জবাব দিচ্ছে মিসাইল আর ট্যাংক দিয়ে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই সংকটকে আরও গভীর করেছে। জাতিসংঘ বরাবরের মতো নিন্দা জানিয়েই নিজের ভূমিকা শেষ করেছে ।

৭৭ বছর ধরে নাকাবার সেই পুরনো ক্ষত নতুন করে রক্তাক্ত হচ্ছে গাজার বুকে। নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা জানে না তাদের এই বিপর্যয় কবে শেষ হবে ।

তথ্যসূত্র: সময়ের আলো

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...