Home আঞ্চলিক পাবনায় ভাড়া বাসায় ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ
আঞ্চলিকজাতীয়

পাবনায় ভাড়া বাসায় ঝুলছিল ছাত্রদল নেতার মরদেহ

Share
Share

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফসিউল আলম অনিকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে অবস্থিত একটি বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফসিউল আলম অনিক (২২) একই এলাকার মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একজন শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা ছাত্রদলের একটি ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পড়াশোনার কারণে দীর্ঘদিন ঢাকায় থাকলেও সম্প্রতি অনিক নিজ গ্রামের কাছাকাছি এলাকায়, রুহুল ড্রাইভারের বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কয়েক সপ্তাহ ধরেই তিনি সেখানে একাই থাকছিলেন। রোববার সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে তার কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সন্দেহ করেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ তা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনিকের মরদেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে মরদেহটি নামিয়ে প্রাথমিক সুরতহাল করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় দেখা যায়- তার ডান পা খাটের ওপর রাখা ছিল এবং বাম পা মেঝেতে স্পর্শ করছিল। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তবে মরদেহের অবস্থান ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো অপরাধ—তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর ‘দাহিয়া নীতি’ ও ট্রাম্পের যুদ্ধ জয়: ইরান সংকটে দাবার চাল কার?

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রধান নিয়ন্ত্রক, কিন্তু...

প্রবাসীদের জন্য বড় সুখবর: আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রুটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...