Home জাতীয় অপরাধ পাবনায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পাবনায় ঘরে ঢুকে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Share
Share

পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে রহিমা খাতুন (৯০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তাঁর স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী এবং স্থানীয়ভাবে কবিরাজি পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মাগরিবের আজানের সময় গলা কাটা অবস্থায় চিৎকার করতে করতে রহিমা খাতুন বাড়ি থেকে বের হয়ে পাশের আব্দুল হানিফের বাড়িতে যান। সেখানে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তিনি মারা যান।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তার গলার চেইন ও কানের দুল কেটে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যে ঘরে ঢুকে প্রথমে স্বর্ণালংকার লুট করা হয় এবং পরিচয় শনাক্ত হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে গলা কেটে হত্যা করা হতে পারে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই...

আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আমিরাতের অভ্যন্তরে আঘাত...

Related Articles

জামায়াত নেতার সঙ্গে রাস্তায় বসে ইফতার করলেন আ.লীগ নেতা সোহেল

কক্সবাজারের ঈদগাঁওয়ে জেলা জামায়াত নেতার সঙ্গে জনচলাচলের রাস্তার ওপর বসে ইফতার করার...

সিলেটে জামায়াতের ইফতারে উপস্থিত আ’লীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ...

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে অবৈধভাবে তেলের মজুত!

পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেল পাম্পে অভিযান...

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর...