Home জাতীয় অপরাধ পাবনায় খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ, বৃদ্ধ পলাতক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

পাবনায় খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে ধর্ষণ, বৃদ্ধ পলাতক

Share
Share

পাবনার চাটমোহরে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধ ওই গ্রামের মৃত মিয়াজান প্রামানিকের ছেলে।
ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার ওই শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন।  মামলা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুকে তার মা বাড়ির কাছের দোকান থেকে কয়েল আনতে পাঠান।

এসময় সম্পর্কে প্রতিবেশী দাদা আব্দুল জলিল শিশুটিকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে তার ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে। পরে শিশুটি ঘর ঝাড়ু দিতে গেলে পেছন থেকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে ওই শিশুকে ধর্ষণ করে আব্দুল জলিল।

এসময় ওই বাড়িতে কেউ ছিল না। এরপর ওই শিশুটি দোকানে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় এবং তার পরিবারকে ঘটনাটি খুলে বলে।
রাতে মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত আব্দুল জলিলের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল জলিল।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার পাবনা ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুল জলিল পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

গাজায় যুদ্ধ শুরুর পর এক হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংস্থাটি...

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। একই...

Related Articles

নিজের মাকে বাহিরে ফেলে দিলো সন্তান

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জমি লিখে নিয়ে মাকে বাড়ীর বাইরে ফেলে এসেছিলেন...

​রাজবাড়ীতে ৩ লক্ষাধিক টাকার হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আল আমিন খোকন, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লক্ষ...

‎প্রজনন মৌসুমেও সুন্দরবনে মৎস্য নিধনযজ্ঞ: বন বিভাগের অসাধু সিন্ডিকেটে বিপন্ন জীববৈচিত্র্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবাধে চলছে বিষ প্রয়োগ ও...

‎সুন্দরবনে হরিণ শিকারের অপরাধে চারজন আটক: বন বিভাগের জালে কুখ্যাত শিকারি চক্র

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ পাতার সময় চারজন পেশাদার...