Home খেলাধুলা ক্রিকেট পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
ক্রিকেটখেলাধুলা

পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো

Share
Share

এশিয়া কাপে পাকিস্তান–সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর আগেই ছিল নানা বিতর্ক। ভারতের বিপক্ষে হাত না মেলানো ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত পাইক্রফট ক্ষমা চাইলে খেলা শুরু হয়, তবে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। ম্যাচ চলাকালীনই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অন ফিল্ড আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগে।

ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিস বল ফেরত ছুঁড়তে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হন। তাঁর থ্রো গিয়ে সরাসরি আঘাত হানে পল্লিয়াগুরুগের মাথায়, কানের ঠিক পেছনে। সঙ্গে সঙ্গেই খেলা থেমে যায়, আম্পায়ার ব্যথায় জায়গাটা চেপে ধরেন। মাঠে ছুটে আসেন পাকিস্তানি খেলোয়াড়রা ও দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পরও ‘কনকাশন’ সতর্কতায় তাঁকে মাঠ ছাড়তে হয়। এরপর চতুর্থ আম্পায়ার বাংলাদেশের গাজী সোহেল দায়িত্ব নেন অন ফিল্ড আম্পায়ার হিসেবে।

শ্রীলঙ্কান আম্পায়ার পল্লিয়াগুরুগে পরে জানান, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত যদি কোনো ফিল্ডারের শক্তিশালী থ্রো সরাসরি আঘাত করত। ভাগ্যক্রমে তিনি গুরুতর বিপদ এড়াতে পেরেছেন।

আলোচিত এই ম্যাচে আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে ৪১ রানে হারিয়ে পাকিস্তান সুপার ফোরে জায়গা করে নেয়। ভারতও একই গ্রুপ থেকে সেরা চারে উঠেছে। ফলে ২১ সেপ্টেম্বর আবারও ভারত–পাকিস্তান মহারণ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...