Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ, টার্গেটে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গারা
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ, টার্গেটে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গারা

Share
Share

কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটক রাখতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য পুলিশের কাছে পাঠানো এক সরকারি নোটে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ভারতে অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন বিদেশিদের আটক ও প্রত্যর্পণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত বছরের নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সাজা শেষে নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদেরও এসব হোল্ডিং সেন্টারে রাখা হবে।
ভারতের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে এমন কেন্দ্র গড়ে তোলা হলেও পশ্চিমবঙ্গে এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হলো। এর আগে গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাজারো মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও ছিলেন।
তবে মানবাধিকারকর্মীদের অভিযোগ, আটক হওয়া অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলিম শ্রমিক ছিলেন, যারা কাজের জন্য অন্য রাজ্যে গিয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’: বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি নেতার মৃত্যু

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’-নির্বাচনি মাঠে নেতাকর্মী ও সমবেত সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন কুমিল্লা উত্তর...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ এখন একটি ‘ক্লোজড চ্যাপ্টার’।...

Related Articles

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...