Home আঞ্চলিক পটুয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্ন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পটুয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্ন

Share
Share

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ওঠার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক কিশোর। লঞ্চ ও পন্টুনের মাঝখানে চাপা পড়ে আব্দুর রহমান গাজী (১২) নামের ওই কিশোরের ডান পায়ের পাতা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুর রহমান বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা মো. রাসেল গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নুরাইনপুর ঘাটের পন্টুনে অপেক্ষা করছিল আব্দুর রহমান। বিকেল চারটার দিকে কালাইয়া ঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি বন্ধন-৫’ লঞ্চটি নুরাইনপুর ঘাটে ভেড়ে।

যাত্রী উঠানামার একপর্যায়ে লঞ্চটি ধীরে ধীরে পন্টুনের সঙ্গে ঘেঁষে এলে আব্দুর রহমান পন্টুন থেকে লঞ্চে ওঠার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে লঞ্চের প্রবল চাপ ও পন্টুনের ঘর্ষণে তার ডান পা মাঝখানে আটকে যায়। এতে তার পায়ের পাতার হাড় ও মাংস ছিঁড়ে গিয়ে হাড়গোর বেরিয়ে আসে এবং পা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ কিশোরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, “আহত কিশোরের ডান পায়ের আঘাত অত্যন্ত গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার পা রক্ষায় উন্নত সার্জারি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন। তাই আমরা দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।”

দুর্ঘটনার পর কালাইয়া বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লঞ্চ কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না বা ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

সড়ক দুর্ঘটনায় রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;