Home জাতীয় পটুয়াখালীতে  ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু
জাতীয়

পটুয়াখালীতে  ক্যাম্পে র‌্যাব সদস্যের মৃত্যু

Share
Share

পটুয়াখালী র‌্যাব-৮ (সিপিসি-১) ক্যাম্পে মনিরুজ্জামান (৩৫) নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সহকর্মীরা জানান, সকালে নিয়মিত দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে বিশ্রামে যান মনিরুজ্জামান। দুপুরে জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন। কোনো সাড়া না পেয়ে তারা দরজা খুলে দেখেন, তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,“মনিরুজ্জামান অত্যন্ত ভদ্র ও ধর্মপ্রাণ সদস্য ছিলেন। সকালে ডিউটি শেষে তিনি ব্যারাকে গিয়ে সহকর্মীকে বলেন—‘জোহরের নামাজের সময় যেন তাকে ডেকে দেওয়া হয়’। পরে নির্ধারিত সময়েও তিনি সাড়া না দিলে সহকর্মীরা গিয়ে দেখেন, তিনি অচেতন হয়ে আছেন।”

স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসান আরও বলেন,“প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু। তবুও বিস্তারিত জানতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

ঘটনার পরপরই র‌্যাব ক্যাম্প কর্তৃপক্ষ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে। নিয়ম অনুযায়ী মনিরুজ্জামানের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ও র‌্যাব কর্তৃপক্ষ।

এদিকে সহকর্মীরা জানিয়েছেন, মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে পটুয়াখালী র‌্যাব ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। শারীরিকভাবে তেমন কোনো জটিল অসুস্থতায় ভুগছিলেন না বলে জানা গেছে।

র‌্যাব কর্তৃপক্ষ জানায়, দাফন ও জানাজা সম্পন্ন করার জন্য মরদেহ শিগগিরই তার নিজ জেলা খুলনায় পাঠানো হবে। একজন পেশাদার ও দায়িত্ববান র‌্যাব সদস্য হিসেবে মনিরুজ্জামানের মৃত্যু র‌্যাব পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মান্দায় ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) জনগণের দেওয়া তথ্য ও পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক...

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, গ্রেফতার ৫

মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ ) পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি...

Related Articles

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...