Home জাতীয় অপরাধ নোয়াখালীতে মসজিদে ছাত্রশিবিরের অনুষ্ঠানে যুবদলের হামলা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নোয়াখালীতে মসজিদে ছাত্রশিবিরের অনুষ্ঠানে যুবদলের হামলা

Share
Share

নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির আয়োজিত কোরআন তালিম অনুষ্ঠানে স্থানীয় যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রশিবিরের অন্তত ৩–৪ জন কর্মী আহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) আসরের নামাজের পর এ ঘটনা ঘটে। পরে জেলা শহর শাখা ছাত্রশিবির, সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল মাহবুব জানান, যুবদল নেতা ফারুকের নেতৃত্বে তাদের অনুষ্ঠানে হামলা চালানো হয় এবং হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন বলে জানিয়েছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...