Home আঞ্চলিক নোয়াখালীতে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নোয়াখালীতে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

Share
Share

নোয়াখালীর হাতিয়ায় অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিহান উদ্দিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরইশ্বর কাজির বাজারে পল্লি চিকিৎসক রণজিৎ চন্দ্র দাসের রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান উদ্দিন (৯) চরইশ্বর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের রিকশাচালক নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিহানের বাবা রাতে রিকশাটি চার্জে দিয়ে যান। সকালে চার্জার খুলে দিতে রিহানকে পাঠানো হয়। দীর্ঘসময় ফিরে না আসায় বাবা গ্যারেজে গিয়ে দেখেন, রিহান রিকশার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিহানের মামাতো ভাই রাশেদ উদ্দিন জানান, ৫ ভাই-বোনের মধ্যে রিহান ছিল সবার ছোট। অভাবী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। ছোট বয়সেই রিহান স্থানীয় বাজারে পান দোকান করত। তার মৃত্যু পরিবারে গভীর শোক ও আর্থিক সংকট ডেকে এনেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...