Home আন্তর্জাতিক নোবেল না দেওয়াটা নরওয়ের ‘বোকামি’: ট্রাম্প
আন্তর্জাতিক

নোবেল না দেওয়াটা নরওয়ের ‘বোকামি’: ট্রাম্প

Share
Share

নিজেকে একাধিক আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটানোর দাবিদার হিসেবে তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে শান্তিতে নোবেল পুরস্কার না দেওয়া নরওয়ের একটি ‘বোকামি সিদ্ধান্ত’। ন্যাটো জোট ও ডেনমার্কের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি একাই আটটি যুদ্ধ শেষ করেছি। অথচ ন্যাটোর সদস্য নরওয়ে বোকার মতো আমাকে নোবেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ডেনমার্কের আপত্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প ন্যাটো জোট নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, রাশিয়া ও চীন ন্যাটোকে খুব একটা ভয় পায় না, আর সংকটের সময় এই সামরিক জোট যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
ন্যাটোর সমালোচনায় ট্রাম্প আরও বলেন, তার হস্তক্ষেপ না থাকলে ইউক্রেন এতদিনে রাশিয়ার অংশ হয়ে যেত। তিনি অভিযোগ করেন, ন্যাটো সদস্য দেশগুলোর জিডিপির অন্তত ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার বাধ্যবাধকতা থাকলেও বহু দেশ তা মানেনি। ফলে যুক্তরাষ্ট্রই “বোকা’র মতো” ওই ব্যয়ের বড় অংশ বহন করেছে। একই সঙ্গে তিনি ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা স্মরণ করিয়ে দেন।

ট্রাম্পের বক্তব্যে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ স্পষ্ট। যদিও তিনি ফিফা প্রদত্ত শান্তি পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন, তবু নোবেল না পাওয়া নিয়ে তার ক্ষোভ এখনও কাটেনি—এমন ইঙ্গিত মিলেছে পোস্টে।

উল্লেখ্য, ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সে সময় তিনি এই পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যার প্রেক্ষাপটেও ট্রাম্পের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মালয়েশিয়া

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১, যা সাধারণত বড় ধরনের ভূমিকম্প হিসেবে...

Related Articles

ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে

ভারতের লখনউ শহরের আসিয়ানা এলাকায় ডাক্তারি পড়ার জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে...

মেক্সিকোতে মাদক সম্রাট ‘এল মেনচো’র মৃত্যু: সহিংসতায় উত্তাল দেশ

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এবং ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (CJNG)-এর প্রধান নেমিসিও...

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫

পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকিপা (Arequipa) অঞ্চলে ভয়াবহ বন্যায় উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি...

ভারতে ৭ আরোহীসহ এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত...