Home আন্তর্জাতিক তুরস্কে ১২২ জন কোরআনের হাফেজকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা
আন্তর্জাতিকইসলামধর্ম ও জীবন

তুরস্কে ১২২ জন কোরআনের হাফেজকে রাষ্ট্রীয় আয়োজনে সংবর্ধনা

Share
Share

তুরস্কের বুরদুর প্রদেশে পবিত্র কোরআনের ১২২ জন হাফেজকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুরদুর প্রাদেশিক মুফতি কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হিফজ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর এই শিক্ষার্থীরা হাফেজ হিসেবে স্বীকৃতি অর্জন করেন।

বুরদুর শহরের একটি ইনডোর স্পোর্টস হলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবেশন করা হয় তুরস্কের জাতীয় সংগীত। পরে হাফেজ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে একটি ডকুমেন্টারি স্লাইডশো প্রদর্শন করা হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুরদুরের গভর্নর তুলায় বাইদার বিলগিহান নবীন হাফেজদের অভিনন্দন জানান। তিনি বলেন, “বিশ্বের বহু অঞ্চলে আমাদের ভাই-বোনেরা নিপীড়ন ও কঠিন বাস্তবতার মুখোমুখি। এই সংকটময় সময়ে দৃঢ় মনোবল নিয়ে টিকে থাকতে হলে কোরআনের শিক্ষা ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। কোরআনকে জীবনের পথনির্দেশক হিসেবে হৃদয়ে ধারণ করাই আমাদের শক্তি।”

অনুষ্ঠানে বক্তারা কোরআন হিফজের আধ্যাত্মিক, নৈতিক ও শিক্ষাগত গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এই ১২২ শিক্ষার্থীর সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং তাদের ধর্মীয় ও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভবিষ্যতে তারা সমাজে কোরআনের আলো ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে হাফেজ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সূত্র: ইয়েনি শাফাক

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;