Home জাতীয় নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল
জাতীয়

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল

Share
Share

সরকারে দায়িত্ব পালনকালে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর ওপর হামলা প্রতিরোধ করতে না পারাকে নিজেদের বড় ব্যর্থতা হিসেবে স্বীকার করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সরকারে থাকা অবস্থায় ওই রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হলেও হামলা ঠেকানো সম্ভব হয়নি, যা নিঃসন্দেহে সরকারের জন্য একটি বড় ব্যর্থতা।

আসিফ নজরুল জানান, হামলার রাতে প্রথম আলোর কর্তৃপক্ষের সঙ্গে বহুবার যোগাযোগ করেছেন এবং বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন। তবে বাস্তবতা ছিল অত্যন্ত কঠিন এবং অসহায়তার একটি চরম মুহূর্তের মধ্য দিয়ে সরকারকে যেতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভবনের ভেতরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞের যে চিত্র দেখা গেছে, তা যে কোনো সভ্য সমাজের জন্য উদ্বেগজনক। এমন সহিংসতা ও উন্মত্ততা কতটা ভয়াবহ হতে পারে, তার একটি নির্মম উদাহরণ হয়ে আছে এই ভবনটি।

প্রদর্শনীটি ঘুরে দেখে তিনি আরও বলেন, এত ধ্বংসের মধ্যেও প্রথম আলো যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ধ্বংসস্তূপকে প্রতিবাদের এক শিল্পভাষ্যে রূপ দিয়েছে, তা সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। সব ধরনের প্রতিকূলতা ও আঘাতের পরও সৃষ্টিশীল শক্তি কখনো পরাজিত হয় না বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই আইন উপদেষ্টা বলেন, গণমাধ্যমের ওপর এমন আক্রমণ শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং গোটা দেশের জন্যই একটি বড় বিয়োগান্ত ঘটনা। একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে দেশের মানুষ সহিংসতা ও উগ্রতার বিপজ্জনক দিক সম্পর্কে আরও সচেতন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয়...

Related Articles

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ...

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...

তারেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে লড়বেন বিএনপির যে প্রার্থী

  বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির...

আবারও গ্রেপ্তার হয়েছেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও গ্রেপ্তার হয়েছেন। উচ্চ...