Home আঞ্চলিক নিখোঁজের একদিন পর কুশিয়ারা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নিখোঁজের একদিন পর কুশিয়ারা নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

Share
Share

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া শ্রমিক গোলাম রাব্বি-এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

নিহত গোলাম রাব্বি বরগুনা জেলার মরহুম আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বলগেটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় ওয়াহিদ এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদী থেকে নিয়ম-নীতি উপেক্ষা করে বালু উত্তোলন করছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেওয়া হয়েছিল, যেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাম রাব্বি।

রোববার বিকেলে কাজ চলাকালে নৌকার নিচের অংশে ফাটল দেখা দেয়। রাব্বি নৌকা মেরামতের জন্য নদীতে নামেন। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে যান এবং আর ফিরে আসেননি। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। রোববার সন্ধ্যা হওয়ায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করতে পারেনি। সোমবার সকালে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়।

ডুবুরি দল সদস্য কাওছার মিয়া জানান, “কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযান পরিচালনার পর আমরা শ্রমিক গোলাম রাব্বির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।” নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...