Home জাতীয় না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন
জাতীয়জীবনযাপন

না ফেরার দেশে পাড়ি দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

Share
Share

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেতার ঘনিষ্ঠজনরা জানান, এদিন সন্ধ্যায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু করেন। পরবর্তীতে ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান। তার অভিনয়ে বৈচিত্র্য ও গভীরতা তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

অভিনয়ের পাশাপাশি তিনি রেডিও ভূমি-তে স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সঙ্গেও যুক্ত ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮) এবং ‘হ্যালো অমিত’ (২০১২)।

২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপদ করতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন-এর সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে...

গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান

গোপনে গোয়েন্দা তথ্য পাচারের অভিযোগে অন্তত ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েল এবং যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালকে গোপন...

Related Articles

ঈদে ঘরমুখী মানুষের চাপ : চন্দ্রায় তীব্র যানজট

ঈদকে সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়ায় গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র...

ঈদ বোনাস না পাওয়া ৩১ শতাংশ কারখানায় উদ্বেগ বাড়ছে

সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের অন্তত ৩১ শতাংশ...

যুক্তরাজ্যের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা সংকটে সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রিয়ার ভিয়েনা-তে অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...

চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান...