Home জাতীয় নাম থেকে ‘খান’ পদবি সরালেন রোজা
জাতীয়বিনোদন

নাম থেকে ‘খান’ পদবি সরালেন রোজা

Share
Share

ঠিক এক বছর আগে গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে চমকে গিয়েছিলেন ভক্তরা। তবে বছর না ঘুরতেই এই দম্পতির বিচ্ছেদের সংবাদ ভক্তদের মনে সৃষ্টি করে গভীর হতাশা। বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলে ব্যাপক আলোচনা।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান প্রকাশ্যে বক্তব্য দিলেও রোজা আহমেদ শুরুতে নীরবতা পালন করেন। এমনকি বিচ্ছেদের খবর সামনে আসার পরও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে তোলা ছবি রেখে দেন । পাশাপাশি নিজের নামের সঙ্গে ‘খান’ পদবিটিও বহাল রাখেন। এতে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো এই সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি।

তবে সাম্প্রতিক একটি পরিবর্তনে সেই ধারণায় ছেদ পড়েছে। রোজা আহমেদ সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাহসানের সব ছবি মুছে ফেলেছেন। একই সঙ্গে নিজের নামের সঙ্গে যুক্ত থাকা ‘খান’ পদবিটিও সরিয়ে ফেলেছেন। আগে যেখানে তার অ্যাকাউন্টের নাম ছিল ‘রোজা আহমেদ খান’, সেখানে এখন শুধু ‘রোজা আহমেদ’ লেখা দেখা যাচ্ছে।

রোজার সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে দেখা যায়, সেখানে এখন আর তাহসানের উপস্থিতির কোনো চিহ্ন নেই। ফলে অনেকের কাছেই এটি স্পষ্ট ইঙ্গিত—দুজনের সম্পর্কের অবশিষ্ট সম্ভাবনাও হয়তো শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, মাত্র চার মাসের পরিচয়ের পর পারিবারিকভাবে গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান রহমান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

নাম থেকে ‘খান’ পদবি সরিয়ে ফেলা ও ছবি মুছে দেওয়ার মাধ্যমে রোজা আহমেদ কার্যত নিজের অবস্থানই স্পষ্ট করে দিলেন বলে মনে করছেন ভক্ত ও অনুসারীরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...