Home জাতীয় নাফ নদের মোহনা থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
জাতীয়

নাফ নদের মোহনা থেকে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Share
Share

কক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে আবারও বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) সদস্যরা। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের পূর্ব-দক্ষিণে নাইক্ষ্যংদিয়া পয়েন্টে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ থেকে যাওয়া ‘এফবি ওসমান’ নামের মাছ ধরার ট্রলারটি এই ঘটনায় আক্রান্ত হয়। ট্রলারটির মালিক সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ওসমান। ট্রলারে থাকা ১২ জন জেলের মধ্যে সবাই শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—মো. আলী আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং মো. আরফান (২৩)। তাঁদের বাড়ি শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামে।

ট্রলার মালিক সুলতান আহমদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি যখন শাহপরীর দ্বীপের দিকে ফিরছিল, তখন হঠাৎ আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের জিম্মি করে নিয়ে যায়। ঘটনার পরপরই জেলেদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন এবং প্রশাসনের সহযোগিতা চান।

শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম বলেন, “এভাবে বারবার জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ কার্যকর প্রতিরোধ বা স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। জেলেরা ভয়ে সাগরে নামতে পারছেন না।”

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, তবে এখনো পরিবার বা মালিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ড ও সংশ্লিষ্ট বাহিনীকে জানানো হয়েছে। তিনি বলেন, “জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এর আগে চলতি আগস্ট মাসেই অন্তত দুই দফায় সাতজন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাঁদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ১২ আগস্ট পাঁচ জেলে এবং ৫ আগস্ট দুই জেলেকে অপহরণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদ ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থান থেকে অন্তত ২২৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জনকে ফেরত আনা হলেও বাকি জেলেরা এখনো মুক্তি পাননি। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত এ ধরনের ঘটনায় জেলেরা জীবন ঝুঁকি নিয়েই সাগরে মাছ ধরতে যাচ্ছেন, অথচ টেকসই সমাধানের কোনো পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...