Home আঞ্চলিক নাটোরে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নাটোরে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Share
Share

নাটোরের সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিজান আহমেদ (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নাটোর–বগুড়া মহাসড়কের নিংগইন–জোড়মল্লিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পৌর শহরের চাঁদপুর মহল্লার সোহেল হোসেনের ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেলের পেছনের দুই আরোহী মুশফিক ও কাজী রেজওয়ান সম্রাট গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

ওসি মমিনুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। নিংগইন–জোড়মল্লিকা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে তারা। এ সময় সিজান গুরুতর আহত হন।

তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনজনকেই উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক সেখানে সিজানকে মৃত ঘোষণা করেন। আহত দুই শিক্ষার্থীকে রামেকে পাঠানো হয়েছে।”

ওসি আরও জানান, এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া বলেন, “তিনজনই গুরুতর অবস্থায় আসে। আমরা সিজানের ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করি। আহত মুশফিক ও সম্রাটের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রামেকে পাঠানো হয়েছে।”

হঠাৎ এবং অপ্রত্যাশিত মৃত্যুতে সিজানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা জানিয়েছেন, পরীক্ষার প্রস্তুতি চললেও সিজান মাঝে মাঝে বিকেলে ঘুরতে বের হতো। সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও সহপাঠীরা সিজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি বন্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...