Home আঞ্চলিক নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নাটোরে পুকুরপাড় থেকে অজ্ঞাত তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Share
Share

নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার একটি পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আলামত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফেসবুকে ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, অতঃপর…

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় মো. মোনায়েম খাঁন নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।...

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পর থেকেই শুরু হয় সাংবাদিকদের গ্রেপ্তার, হয়রানি...

Related Articles

বিটিভির বাজেট ৩২০-৩২৫ কোটি টাকা আয় মাত্র ১৫-১৬ কোটি: ডাঃ জাহেদ

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও...

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি

জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে...

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় একটি বালুভর্তি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায়...