Home আঞ্চলিক নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গভীর রাতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মো. আলমগীর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর আদর্শ গুড়িগ্রামের বাসিন্দা রশিদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। । দুর্ঘটনার সময় তিনি ঘরের ভেতরেই অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের নিরবতার মধ্যে হঠাৎ আলমগীরের বসতঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা পানি ও স্থানীয়ভাবে জোগাড় করা উপকরণ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

স্থানীয়দের প্রচেষ্টায় কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে। আগুনের তীব্রতায় ঘরের ভেতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা, কয়েল বা অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলের খোঁজখবর নেওয়া হয়। নবীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ করেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রবাসীদের জন্য বড় সুখবর: আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রুটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে...

সিলেটে পিকআপ চালকের হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, ভিডিও ভাইরাল

সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...