Home জাতীয় নতুন বছরে তারকাদের প্রত্যাশা
জাতীয়বিনোদন

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

Share
Share

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে শুভেচ্ছা ও প্রত্যাশার বার্তা জানিয়েছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আনন্দ, প্রার্থনা ও আশার প্রকাশ।

ক্যালেন্ডারের পাতা উল্টে বিশ্বজুড়ে শুরু হয়েছে ২০২৬। বিদায়ী বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব পেছনে ফেলে নতুন আশায় পথচলার বার্তা দিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও। প্রতি বছরের মতো এবারও ইংরেজি নববর্ষকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন সংগীতশিল্পী, অভিনেতা ও ব্যান্ড তারকারা।

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বার্তায় লেখেন,“শুভ সকাল ২০২৬। ভালো কাটুক সবার।”

দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট-এর ভোকাল শারমিন সুলতানা সুমি বরাবরের মতো ভিন্নধর্মী রসিকতায় লেখেন,“নতুন বছরে একটাই চাওয়া— কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। ২০২৬ জাদুর শহরে স্বাগতম।”

অভিনেত্রী চিত্রলেখা গুহ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মানবিক প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি লেখেন,“স্বাগতম ২০২৬। সব বন্ধু, স্বজন, সুজনকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে পৃথিবীর সকল মানুষের জীবন সুস্থ, সুন্দর, আনন্দ, শান্তি ও নিরাপদে কাটুক।”

অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন বছরের প্রথম সকালে একটি ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেন,“এই বছরটা বাঙালি জাতিকে আরও পরিণত করুক। বিগত বছরের সব দুঃখ-দুর্দশা ছাপিয়ে আমরা যেন একটি সুন্দর দেশ গড়তে পারি এবং সেই দেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে পারি— আল্লাহ আমাদের তৌফিক দিন।”

এদিকে, অভিনেত্রী দীপা খন্দকার পরিবারসহ পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে পরিবারের সঙ্গে তোলা ছবি শেয়ার করে তিনি লেখেন,“আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এবারের থার্টি ফার্স্ট খুবই বিশেষ একটি দিন। আশা করি, এই বছরটি সবার জন্য সুখ ও শান্তি বয়ে আনবে।”

সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নতুন বছরে আশাবাদের কথা তুলে ধরে লেখেন,“সময় বদলায়, বছর বদলায়— তবু আশা অটুট থাকে। ২০২৬ হোক শান্তি ও সৌন্দর্যের এক নতুন অধ্যায়। শুভ নববর্ষ।”

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া-ও নতুন বছরকে স্বাগত জানিয়ে লেখেন,“দুই হাত বাড়িয়ে ২০২৬-কে স্বাগত জানাচ্ছি। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।”

শোবিজ অঙ্গনের তারকাদের এসব বার্তায় ফুটে উঠেছে আনন্দের পাশাপাশি শান্তি, সুস্থতা ও মানবিক সমাজ গড়ার প্রত্যাশা। নতুন বছরকে ঘিরে তাদের শুভকামনায় অনুরণিত হচ্ছে একই আশা— ২০২৬ হোক সবার জন্য ইতিবাচক পরিবর্তনের বছর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে...

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত একটি কথিত ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিরুদ্ধে শতাধিক যুবকের সঙ্গে প্রতারণার...

Related Articles

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

সিলেট অনলাইন প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন কয়েস লোদী

দৈনিক শুভ প্রতিদিন ও শুভ প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, সিলেট মহানগর...

ঢাকায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহিরের অর্ধগলিত মরদেহ মিলল হবিগঞ্জে

রাজধানীর আফতাবনগরে পরিকল্পিতভাবে হত্যার পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র মাহিরের অর্ধগলিত লাশ হবিগঞ্জের...

‘মব’ জনগনের প্রতিক্রিয়া:আইনমন্ত্রী

দেশে বিভিন্ন ঘটনার পর ‘মব’ বা গণজমায়েতের মাধ্যমে জনগণের প্রতিক্রিয়া প্রকাশ নিয়ে...