Home আঞ্চলিক নড়াইলে নদীর তীরে নারীর মরদেহ, মাফলারে বাঁধা ছিল মুখ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

নড়াইলে নদীর তীরে নারীর মরদেহ, মাফলারে বাঁধা ছিল মুখ

Share
Share

নড়াইলের কালিয়া উপজেলায় চিত্রা নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পিরোলীস্থান কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন জেলে নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে স্রোতের টানে মরদেহটি নদীর তীরে এসে আটকে যায়। প্রাথমিকভাবে দেখা গেছে, নারীর মুখ মাফলার দিয়ে শক্ত করে বাঁধা ছিল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদে কালেমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতির অংশ হিসেবে সংসদ কক্ষে একটি নতুন সংযোজন করা হয়েছে। স্পিকারের চেয়ার-এর পেছনের দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা—“লা ইলাহা...

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

Related Articles

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...