Home জাতীয় অপরাধ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হ’ত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে হ’ত্যা

Share
Share

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন স্থানীয় গরু ব্যবসায়ী হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ১০ বছর বয়সী ছেলে পারভেজ হোসেন এবং মাত্র ৩ বছর বয়সী শিশুকন্যা সাদিয়া খাতুন। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। অন্যদিকে, তাদের দুই শিশু সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় ভারি বস্তু দিয়ে আঘাত করে হ’ত্যা করেছে ঘাতকরা। শিশু পারভেজ স্থানীয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। ঘরে প্রবেশ করে তিনি খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার আগের দিন (সোমবার) মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে তিনি বাড়িতে ফেরেন।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা এই বিপুল পরিমাণ টাকা লুটের জন্যই বাড়িতে হানা দিয়েছিল। ঘরের আলমারি তছনছ করা হয়েছে এবং স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। এমনকি নিহতের স্ত্রীর কানের রিংওনিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, ডাকাতি শেষে পরিচয় গোপন রাখতে পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে খুনিরা।

নিয়ামতপুর থানা পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে সিআইডি ও পিবিআই-এর বিশেষ টিমকে খবর দেওয়া হয়েছে। ওসি মাহবুবুর রহমান বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। লুণ্ঠিত টাকা উদ্ধার এবং এই নৃশংসতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;