Home জাতীয় ধর্মীয় অনুশাসন মেনে ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশের
জাতীয়

ধর্মীয় অনুশাসন মেনে ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশের

Share
Share

 

ডায়াবেটিস প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাসেবা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। জনস্বাস্থ্য সুরক্ষায় ধর্মীয় নেতাদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধভিত্তিক কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে উচ্চঝুঁকিতে থাকা মানুষের মধ্যে টাইপ–২ ডায়াবেটিসের হার ৪২ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনাচরণ ও সামাজিক মূল্যবোধ গঠনে ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইমাম, পুরোহিত, পাদ্রি ও ভিক্ষুসহ সব ধর্মের নেতারা যদি স্বাস্থ্যকর জীবনযাপন, আচরণগত পরিবর্তন এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করেন, তাহলে জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, বর্তমান সরকার ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ও ভাতার ব্যবস্থা করেছে। তবে তাঁদের সম্পৃক্ততা শুধু ভাতা প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনস্বাস্থ্য উন্নয়নেও কাজে লাগানো প্রয়োজন।

গবেষণার তথ্য তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, ধর্মীয় মূল্যবোধকে কাজে লাগিয়ে পরিচালিত ডায়াবেটিস প্রতিরোধ কর্মসূচি উচ্চঝুঁকিতে থাকা মানুষের মধ্যে টাইপ–২ ডায়াবেটিসের হার ৪২ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে। এটি বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ের একটি সফল উদাহরণ।

তিনি আরও বলেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের নেতাদের অংশগ্রহণে প্রস্তাবিত ‘ঢাকা ডিক্লেয়ারেশন’ বাস্তবায়িত হলে তা বিশ্বে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা আঞ্চলিক হাবের প্রধান আলী এম খান, গ্লোবাল মেটাবলিক হেলথ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ড. অমিত গুপ্ত, ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপের সভাপতি অধ্যাপক আব্দুল বাসিত, আইডিএফ সাউথ–ইস্ট এশিয়ার চেয়ার ড. বংশী সাবু, জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো, ওআইসির সহকারী মহাসচিব মো. আফতাব আহমেদ খোখোর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের উপপ্রতিনিধি ড. রাজেশ নারওয়াল, ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের বোর্ড সদস্য সোবিয়া আকরাম এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সভাপতি অধ্যাপক পিটার শোয়ার্জ বক্তব্য দেন।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ মহিববুল্লাহিল বাকী নদভী, বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সেন্ট জন মেরি ভিয়ানি হাসপাতালের পরিচালক ফাদার ড. লিন্টু ফ্রান্সিস কস্টা এবং শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশের সভাপতি শ্রী নিত্যানন্দ চক্রবর্তীও অনুষ্ঠানে বক্তব্য দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লেস্টার ছাড়তে পারেন হামজা, গন্তব্য হতে পারে আজারবাইজানের সাবাহ এফসি

  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে নতুন ক্লাবে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে। আজারবাইজান প্রিমিয়ার লিগের ক্লাব...

সাকিবকে ‘খুনীর দোসর’ বলে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আসিফ আকবর

ক্রিকেটার সাকিব আল হাসানকে ‘খুনীর দোসর ও ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয়...

Related Articles

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমন আলোচনা চললেও...

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...