Home জাতীয় অপরাধ দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা
অপরাধ

দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা

Share
Share

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান কিংবা শীর্ষ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা দেশে নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হলো চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. সাইফুল ইসলামের নাম। তাঁর পরিচয়ে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মামলা বা অভিযোগ থেকে অব্যাহতির প্রলোভন দেখাচ্ছে বলে জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার দুদক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারকরা সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে সাবেক কয়েকজন সচিবসহ বিভিন্ন ব্যক্তিকে ফোন করেছেন। ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে করা এসব ফোনে মামলা থেকে রেহাই দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।

এর আগেও দুদক কর্মকর্তাদের পরিচয় ভাঙিয়ে প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা নিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও প্রতারকরা নিত্যনতুন কৌশল ব্যবহার করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। এ কারণে কমিশন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

দুদক জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা ফোনে কখনো অর্থ দাবি করবেন না। কেউ প্রতারণার শিকার হলে কিংবা সন্দেহজনক ফোনকল পেলে তা সঙ্গে সঙ্গে দুদকের টোল–ফ্রি হটলাইন ১০৬–এ জানাতে হবে। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতেও আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, এসব প্রতারণামূলক ফোনকল কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। তাই এ বিষয়ে সবাইকে সজাগ থাকার ওপর জোর দিয়েছে দুদক।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষকে চিনতে পারছেন না, এমনকি...

Related Articles

শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে হয়রানির অভিযোগ

  ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধকে...

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা...

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই

  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর...

সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  ভোলার লালমোহন উপজেলার উত্তর চরভূতা রহিমপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির...

;