Home জাতীয় অপরাধ দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

Share
Share

যশোরে দুই কোটি টাকার বেশি মূল্যের ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গার ফরিদুল ইসলাম ও ঝিনাইদহের মাহাফুজ আলম। তারা ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর ও চৌগাছা সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

বিজিবি’র যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল সকালে মুরাদগড় এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তাদের দেহ তল্লাশি করা হলে প্যান্টের ভেতরে বিশেষভাবে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা বলে জানান তিনি। আটক দু’জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...