Home আঞ্চলিক দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
আঞ্চলিক

দলীয় পরিচয়ে অপরাধ করলে ছাড় নেই: এমপি এমরান আহমদ চৌধুরী

Share
Share


সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলের পরিচয়ে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ছিনতাইসহ নানা কারণে সিলেটের মানুষ উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। মানুষের অনেক অভিযোগ-অনুযোগ আমাদের কাছে আসে। এসব অপরাধকাণ্ডে যদি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ জড়িত থাকেন, তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি—তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় থাকবে না।

তিনি বলেন, আমাদের দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিলেটসহ পুরো দেশকে অপরাধমুক্ত ও কলঙ্কমুক্ত করতে চাই। এ ক্ষেত্রে রাজনীতিবিদরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত। আমার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারেরও অনেক মানুষ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীরা দেশে এসে কোনো প্রয়োজনে জেলা প্রশাসনসহ বিভিন্ন অফিস-দপ্তরে গেলে তাদের আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় প্রবাসীরা বিভিন্ন প্রক্রিয়া সহজে বুঝে উঠতে পারেন না। তাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করে দ্রুত সেবা দেওয়া এবং তাদের কাজ সহজে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

বিশ্বনাথ পৌরসভায় দেড় হাজার পরিবারে ভিজিএফ চাল বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রায় দেড় হাজার অসহায় ও দরিদ্র...

গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল ও আলোচনা সভা

মোঃ আজিজুর রহমান গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী...