বিপ্লব ইসলাম,লংগদু (রাঙামাটি)
দুর্গম পাহাড়ি জনপদ, সীমিত সুযোগ-সুবিধা আর কঠোর অধ্যবসায়কে সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত চাইল্যাতলী এলাকার শিক্ষার্থী হাসিবুর রহমান। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য মেধাতালিকায় ৫০৮তম স্থান অর্জন করেছেন তিনি।
হাসিবুর রহমান লংগদু উপজেলার চাইল্যাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা আইয়ুব উদ্দিন চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী।
শৈশব থেকেই মেধাবী হাসিব ২০১৭ সালে চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে ২০২০ সালে একই বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
২০২৩ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৫ সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন। ধারাবাহিক এই সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মেধাতালিকায় ৫০৮তম স্থান অর্জন করে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পান।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন ব্যক্তিরা বলছেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য হাসিবের এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, একাগ্রতা ও লক্ষ্যনিষ্ঠা থাকলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব—হাসিব তার উজ্জ্বল দৃষ্টান্ত।
নিজের এ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসিবুর রহমান বলেন, ‘পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।’
হাসিবের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সবাই।
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ...
ByDesk ReportOctober 21, 2026দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেল আগুনে। পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ...
ByDesk ReportOctober 21, 2026দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...
ByDesk ReportOctober 21, 2026মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...
ByDesk ReportOctober 20, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...
ByDesk ReportOctober 13, 2026সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...
ByDesk ReportOctober 13, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment