Home জাতীয় অপরাধ দক্ষিণ আমেরিকায় ধারালো অস্ত্রের কোপে পাঁচ শিশুসহ ৯ জন নিহত
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

দক্ষিণ আমেরিকায় ধারালো অস্ত্রের কোপে পাঁচ শিশুসহ ৯ জন নিহত

Share
Share

দক্ষিণ আমেরিকার দেশ সুরিনামের রাজধানী প্যারামারিবোতে এক ব্যক্তির ধারালো অস্ত্রের হামলায় পাঁচ শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু ও একজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সুরিনাম পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যম এই মর্মান্তিক ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, রাজধানীর হাদজি ইডিং সোমিতাওয়েগ এলাকার একটি আবাসিক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ব্যক্তি ধারালো অস্ত্র ব্যবহার করে চারজন প্রাপ্তবয়স্ক ও পাঁচজন শিশুকে হত্যা করেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বয়স ৪৩ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। নিহতদের মধ্যে তার নিজের চার সন্তানও রয়েছে। হামলার আগে অভিযুক্ত ব্যক্তি ফোনে তার স্ত্রীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান বলে জানিয়েছে পুলিশ।

খবরে বলা হয়, ক্ষিপ্ত হয়ে তিনি প্রথমে নিজের ১১ বছর বয়সী মেয়েকে একাধিকবার ছুরিকাঘাত করেন। এরপর প্রতিবেশী কয়েকজনের ওপরও হামলা চালান, যা দ্রুত প্রাণঘাতী রূপ নেয়।

ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী ব্যক্তি পুলিশ সদস্যদের ওপরও আক্রমণের চেষ্টা করেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে তিনি আহত হন। পরে তাকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হয়। তদন্তের স্বার্থে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এই নৃশংস ঘটনার পেছনের প্রকৃত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি জানতে বিস্তারিত তদন্ত চলছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুরিনামের প্রেসিডেন্ট জেনিফার গিয়ারলিংস-সাইমনস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন,“যে সময়ে পরিবার ও সমাজের একে অপরের পাশে থাকার কথা, ঠিক তখনই আমরা মানবিকতার এক ভয়াবহ চিত্র দেখলাম। একজন বাবা নিজের সন্তানদের পাশাপাশি প্রতিবেশীদের জীবনও কেড়ে নিয়েছে।” তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুর ‘দাহিয়া নীতি’ ও ট্রাম্পের যুদ্ধ জয়: ইরান সংকটে দাবার চাল কার?

    ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এখন এক জটিল মোড় নিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রধান নিয়ন্ত্রক, কিন্তু...

প্রবাসীদের জন্য বড় সুখবর: আবার চালু হচ্ছে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে রুটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে...

Related Articles

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি...