Home আন্তর্জাতিক থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নি’হ’ত বেড়ে ৩৯
আন্তর্জাতিকদুর্ঘটনাবিনোদনরাজনীতি

থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে নি’হ’ত বেড়ে ৩৯

Share
Share

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলনের ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের সর্বশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে।

নিহতদের মধ্যে ১৬ নারী, ৯ পুরুষ এবং ৬ শিশু রয়েছেন বলে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, জনসভায় পৌঁছালে থালাপতি বিজয়কে কাছ থেকে দেখার জন্য মানুষ ব্যারিকেডের দিকে ছুটে আসে। অতিরিক্ত চাপের কারণে সেখানে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয় এবং অনেকেই জ্ঞান হারান, যা পদদলনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাথমিক অনুমান অনুযায়ী, জনসভায় ৩০ হাজার মানুষের উপস্থিতি অনুমোদিত ছিল। কিন্তু বাস্তবে প্রায় ৬০ হাজার মানুষ ভিড় জমান। অতিভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পরে বিজয়ের মঞ্চে আসা —জনতার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করেছে।

অন্যদিকে, আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রশাসন ভিড় সামলাতে হিমশিম খেয়েছে। নিহত ও আহতদের পরিবারকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্যান্য শীর্ষ নেতা গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসন একটি তদন্ত কমিশন গঠন করেছে। তামিলনাড়ু সরকার জানিয়েছে, কীভাবে এমন ভিড় ও পদদলন সৃষ্টি হলো তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিজয় দফায় দফায় জনসভা ও মিছিল আয়োজন করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...