Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে তিন দশক কাটিয়ে বিতাড়িত হলেন ভারতীয় নারী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তিন দশক কাটিয়ে বিতাড়িত হলেন ভারতীয় নারী

Share
Share

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার পরও শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হলেন ৭৩ বছর বয়সী ভারতীয় নারী হারজিত কর। পাঞ্জাবের অস্থিরতা এড়িয়ে ১৯৯১ সালে দুই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান তিনি। সান ফ্রান্সিসকো বে এলাকার হারকিউলিস শহরে দুই দশক ধরে শাড়ির দোকানে সেলাইয়ের কাজ করেছেন, নিয়মিত কর দিয়েছেন, সমাজে নিজের জায়গা করে নিয়েছিলেন। তবু আশ্রয়ের আবেদনগুলো প্রত্যাখ্যাত হওয়ায় ৮ সেপ্টেম্বর আইসিই কর্মকর্তারা তাঁকে আটক করে। প্রায় দুই সপ্তাহ পর, ২২ সেপ্টেম্বর কোনো বিদায় নেওয়ার সুযোগ না দিয়েই তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

আইনজীবী দীপক আহলুয়ালিয়া অভিযোগ করেছেন, আটক অবস্থায় হারজিতকে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছিল। ৬০–৭০ ঘণ্টা তাঁকে বিছানা ছাড়া মেঝেতে ঘুমাতে হয়, ওষুধের পরিবর্তে দেওয়া হয় বরফ, খাবারেও দেওয়া হয় বাধা। অথচ তাঁর বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। সান ফ্রান্সিসকোতে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, তাঁরা বিক্ষোভে নামেন।

২০০৫ সালে অভিবাসন আদালত তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ দিলেও এত বছর পর হঠাৎ বাস্তবায়িত হওয়া এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন অনেকে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এই ঘটনার পেছনে দায়ী বলে মনে করছেন সমালোচকেরা। তাদের অভিযোগ, “খারাপ মানুষ” তাড়ানোর নামে নিরপরাধ ও দীর্ঘদিন বৈধ প্রক্রিয়ায় বসবাসকারী অভিবাসীরাও আজ নির্বাসনের শিকার হচ্ছেন।

হারজিত করের গল্প যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার জটিলতা ও কঠোরতার প্রতীক হয়ে উঠেছে। দেশটির আদালতে বর্তমানে ৩৭ লাখের বেশি আশ্রয় মামলা ঝুলে আছে। এর মাঝেই একা, অসহায় ও বৃদ্ধ এই নারীকে স্বদেশে ফিরতে হলো—যেখানে হয়তো আর কোনো আশ্রয়ই অবশিষ্ট নেই।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ একজন

  কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া আরেক পর্যটককে কক্সবাজার...

সাভারে অস্ত্রোপচার করাতে গিয়ে ১১ বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

  ঢাকার সাভারে নাকের পলিপাস ও টনসিলের অস্ত্রোপচার করাতে গিয়ে ১১ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে...

Related Articles

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল...

গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলার দুটি গ্রামের প্রায় ৪৫০ জন বাসিন্দাকে জলাতঙ্কের...

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত...

;