Home জাতীয় তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয়ের দাবি পরিবহন মালিকদের
জাতীয়

তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয়ের দাবি পরিবহন মালিকদের

Share
Share

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে জ্বালানি তেলের দাম। এই পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও গত শনিবার রাতে সব ধরনের জ্বালানির দাম বাড়িয়েছে সরকার।

জ্বালানির দাম বৃদ্ধির পরপরই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি তুলেছে বাস-ট্রাক মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। পরিবহন মালিকদের দাবি, ডিজেলচালিত বাস ও ট্রাকে লিটারে ১৫ টাকা পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ায় তাদের পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, সরকার তেলের দাম বাড়ালেও ভাড়া সমন্বয়ের বিষয়ে কোনো গেজেট বা নির্দেশনা দেয়নি, ফলে মালিকরা বাড়তি দামে তেল কিনলেও আগের ভাড়ায় সেবা দিতে হচ্ছে, যা লোকসানের কারণ হচ্ছে। তিনি বলেন, “এভাবে বাস চালানো সম্ভব নয়, আমরা সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছি।”

তিনি আরও বলেন, প্রতি বছর বাজেটের আগে বাস্তব খরচ বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হলে একটি স্থায়ী সমাধান আসতে পারে। ডলারসহ অন্যান্য অর্থনৈতিক সূচকে বড় পরিবর্তন হলে তা আলাদা করে বিবেচনা করা যেতে পারে বলেও তিনি মত দেন। মালিকদের দাবি, ভাড়া নির্ধারণের এই প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...