Home সাম্প্রতিক ‘তরুণদের ওপর অত্যাচার দেখে রক্ত ফুটছে’: নাসিরুদ্দিন শাহ
সাম্প্রতিক

‘তরুণদের ওপর অত্যাচার দেখে রক্ত ফুটছে’: নাসিরুদ্দিন শাহ

Share
Share

দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ্। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ওপর চলা এই বলপ্রয়োগকে “জুলুম” আখ্যা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

গত ২০ জুলাই দিল্লিতে শিক্ষার্থীদের ‘চলো সংসদ’ কর্মসূচিতে লাঠিচার্জ ও সংঘাতের দৃশ্য প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান তিনি। ভিডিওতে স্পষ্ট ধরা পড়ে শিক্ষার্থীদের ওপর এমন অমানবিক আচরণে তিনি কতটা মর্মাহত ও সংক্ষুব্ধ।

আবেগাপ্লুত কণ্ঠে নাসিরুদ্দিন শাহ্ বলেন, “আমার হৃদয় ভারাক্রান্ত, আর আমাদের তরুণদের ওপর অত্যাচার দেখে আমার রক্ত ফুটছে। যে হিংস্র ব্যক্তিরা মাস্ক পরে হাতে লাঠি নিয়ে আমাদের সন্তানদের ওপর হামলা চালিয়েছে, তারা আমাকে যুক্তরাষ্ট্রের মুখোশধারী এজেন্টদের কথা মনে করিয়ে দেয়।” নির্যাতনকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “নিজের সন্তানদের কথা অন্তত একবার ভাবো। মনে রেখো, একদিন তোমাদেরও এই অপরাধের শেষ পরিণতি ভোগ করতে হবে।”

তবে এত প্রতিকূলতার মধ্যেও আন্দোলনরত তরুণ প্রজন্মকে হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের সাহস জুগিয়ে নাসিরুদ্দিন শাহ্ আরও বলেন, “আশা হারাবেন না। দেশের কোটি কোটি মানুষের সহানুভূতি ও সমর্থন আপনাদের সাথে রয়েছে। আপনারা যৌক্তিক লড়াই চালিয়ে যান। দেশের তরুণদের ওপর আমার যে বিশ্বাস ছিল, তা এই আন্দোলনের মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি।”

উল্লেখ্য, দিল্লিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও অনশনের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র ভারতজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে মুম্বাইসহ একাধিক বড় শহরে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে...

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...

বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী এই লিমুজিন যেন চাকার ওপর দুর্গ

বিদেশ সফরে সাধারণত নিজের গাড়ি সঙ্গে নিয়েই চলাফেরা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

শিক্ষক গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক গণপতি চক্রবর্তীর শোবার ঘর পরিদর্শন করতে...