Home জাতীয় ঢামেক থেকে অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, গ্রেপ্তার এক
জাতীয়ঢাকা

ঢামেক থেকে অপহৃত শিশু ফুজাইল উদ্ধার, গ্রেপ্তার এক

Share
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
Share

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহরণের প্রায় ১৪ ঘণ্টা পর দুই বছর বয়সী শিশু কাজী ফুজাইলকে রাজধানীর ধলপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় অপহরণের অভিযোগে এম এম তানভীর (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ফুজাইল তার মা-বাবার সঙ্গে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকায় বসবাস করে। ঈদের দিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুজাইলকে সঙ্গে নিয়ে তার মা ও খালা হাসপাতালে তাদের অসুস্থ স্বজন হাফেজ নাসির উদ্দিনকে দেখতে যান। বেলা তিনটার দিকে হঠাৎ করেই শিশুটি নিখোঁজ হয়ে যায়।

শিশুটিকে খুঁজে না পেয়ে তার বাবা মো. মাজহারুল ইসলাম দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং স্বজনদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি নিশ্চিত হন যে শিশুটি অপহরণের শিকার হয়েছে। পরে রাতে অপহরণকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় শাহবাগ থানা-য় মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই র‍্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে প্রযুক্তিগত সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ধলপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী এম এম তানভীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশু ফুজাইলকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার তানভীরের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরামপুর এলাকায় বলে জানা গেছে। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর দাবি করেছে, শিশুটি বারবার তার মায়ের কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। সে সময় শিশুটিকে শান্ত করতে সে বিভিন্ন খেলনা ও খাবার কিনে দেয়।

এদিকে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুটি একা বারান্দায় হাঁটছিল। একপর্যায়ে নেভি ব্লু ফুলশার্ট ও খাকি প্যান্ট পরা এক যুবক তাকে কোলে তুলে নিয়ে চলে যায়।

শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুপুরে পরিবারের সবাই একসঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ করেই ফুজাইলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে শিশুটির মামা সাদ বলেন, নিখোঁজের পর রাত ৯টা থেকে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং ফোনে মুক্তিপণ দাবি করে ভয়ভীতি প্রদর্শন করে। তিনি কৌশলে সময়ক্ষেপণ করে অপহরণকারীদের সঙ্গে কথা বলতে থাকেন, যাতে তাদের অবস্থান শনাক্ত করা যায়। তার এই কৌশলের সুযোগে র‍্যাব প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত করে দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পর্যটক বরণে প্রস্তুত জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই ও রাতারগুল পর্যটন কেন্দ্র

আজিজুর রহমান, গোয়াইনঘাট | পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের আতিথেয়তায় বরণ করে নিতে প্রস্তুত সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির অপার...

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের...

Related Articles

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ছয় দফা দাবি ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যরাতে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে...

ফেসবুক পোস্টে রাজারহাটে সংঘর্ষ আহত ছাত্রদল নেতা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে...

জাইমা রহমান চেলসির নারী দলে সুযোগ পেয়েছিলেন দাবি প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর মেয়ে জাইমা রহমান ইংল্যান্ডের জনপ্রিয় ফুটবল ক্লাব চেলসি নারী...

কূটনীতিককে জড়িয়ে ধরায় জামায়াত আমিরকে ট্রল, দল বলছে ‘হৃদ্যতা’

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে...