Home আন্তর্জাতিক ট্রাম্প প্রশাসনের দক্ষতা নিয়ে ৫৬ শতাংশ মার্কিন ভোটারদের সন্দেহ বাড়ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের দক্ষতা নিয়ে ৫৬ শতাংশ মার্কিন ভোটারদের সন্দেহ বাড়ছে

Share
Former US President and Republican presidential candidate Donald Trump puts on a Make America Great Again cap during a campaign rally at Calhoun Ranch in Coachella, California, on October 12, 2024. (Photo by Frederic J. BROWN / AFP)
Share

কেন্দ্রীয় সরকার পরিচালনায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষতা নিয়ে সংখ্যাগরিষ্ঠ মার্কিন ভোটারের মধ্যে সন্দেহ রয়েছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। Fox News-এর প্রকাশিত ওই জরিপে দেখা যায়, মাত্র ৪৩ শতাংশ ভোটার মনে করেন, বর্তমান হোয়াইট হাউস তার দায়িত্ব পালনে দক্ষ।

বুধবার প্রকাশিত এই জরিপে অংশ নেওয়া অধিকাংশ ভোটারই প্রশাসনের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। জরিপ অনুযায়ী, ৫৮ শতাংশ ভোটার ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে অসন্তুষ্ট। অভিবাসন নীতিতে ৪৬ শতাংশ আস্থা দেখালেও পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমর্থন যথাক্রমে ৪০, ৩৪ ও ২৮ শতাংশে নেমে এসেছে।

তুলনামূলকভাবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় ট্রাম্প প্রশাসনের প্রতি কিছুটা সন্তুষ্টি দেখা গেছে। এ ক্ষেত্রে ৫৩ শতাংশ ভোটার ইতিবাচক মত দিয়েছেন। তবে সামগ্রিকভাবে প্রশাসনের প্রতি আস্থার ঘাটতি স্পষ্ট।

জরিপে প্রেসিডেন্টের ব্যক্তিগত আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রায় ৬০ শতাংশ ভোটার মনে করেন, দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় মানসিক স্থিতি ট্রাম্পের নেই। পাশাপাশি ৫৭ শতাংশ তাঁর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ৫৫ শতাংশ তাঁর মানসিক সুস্থতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।

প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের ক্ষেত্রেও আস্থার ঘাটতি দেখা গেছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-এর প্রতি ৪৪ শতাংশ ভোটার আস্থা প্রকাশ করেছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ-এর কাজে সন্তুষ্টি মাত্র ৪১ শতাংশ।

জরিপটি গত ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দৈবচয়নভিত্তিতে নির্বাচিত এক হাজার এক জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত হয়। এতে রিপাবলিকান পার্টির ভেতরেও বিভক্তির ইঙ্গিত পাওয়া গেছে। ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থকদের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা তুলনামূলক বেশি থাকলেও অন্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এই প্রবণতা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভবিষ্যতে আরও মেরুকরণ বাড়াতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

  বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...