Home আঞ্চলিক টেকনাফে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
আঞ্চলিক

টেকনাফে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Share
Share

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খতমে কোরআন ও এতিমদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পালনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের গোরবিল এলাকার একটি মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর তাঁর ফেসবুক পোস্টে কর্মসূচির বিষয়টি উল্লেখ করেন। বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।”

এদিকে সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানের মতো টেকনাফেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ শহীদ মিনারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে তাঁরা দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা গত রাত থেকে বিশেষ অভিযান পরিচালনা করছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোপনে এ আয়োজন করেছেন বলে জানতে পেরেছি। পরে তিনি ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

তবে এ বিষয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত: আহত ২

নোয়াখালীর সেনবাগে এক দ্রুতগতির ভয়াবহ মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। একই মর্মান্তিক দুর্ঘটনায়...

Related Articles

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন...

চাঁদপুরে নেশাগ্রস্ত অবস্থায় কর্মসূচিতে যোগদান: পদ হারালেন বিএনপি নেতা

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...