Home সাম্প্রতিক পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে কুবির আইন বিভাগে তালা
সাম্প্রতিক

পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে কুবির আইন বিভাগে তালা

Share
Share

সেমিস্টার ফাইনাল পরীক্ষা সময়মতো আয়োজন এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভাগে তালা দেন। এ সময় তাঁরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি ও ১৪টি অভিযোগ উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ, আগামী সাত মাসের মধ্যে বাকি দুই সেমিস্টার সম্পন্ন করা, ৪৮ ঘণ্টার মধ্যে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাকি দুই সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফল প্রকাশ, প্রয়োজন হলে অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে দ্রুত কোর্স সম্পন্ন করা এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক পদক্ষেপ না নেওয়ার লিখিত নিশ্চয়তা প্রদান।

একই সঙ্গে শিক্ষার্থীরা বিভাগের বিরুদ্ধে ১৪টি অভিযোগ উত্থাপন করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আট মাসের সেশনজট, পরীক্ষার আগের রাতে রুটিন প্রকাশ, কোর্স সম্পন্ন না করেই পরীক্ষা গ্রহণ, কারণ ছাড়াই অনলাইন ক্লাস পরিচালনা, ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব, একই সিলেবাস পুনরায় পড়ানো, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেমিস্টার কার্যক্রমে দীর্ঘসূত্রতা, সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব, সময়মতো ফল প্রকাশ না করা, নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস না নেওয়া এবং বারবার পরীক্ষা স্থগিত করা।

শিক্ষার্থীদের আন্দোলনের পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিভাগীয় কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামীকালের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ এবং আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু করার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে মঙ্গলবারের মধ্যেই ইনকোর্স পরীক্ষার নম্বর প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া আগামীকাল অফিস সময়ের মধ্যে চলমান ও পরবর্তী দুই সেমিস্টারের পরীক্ষা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত ক্লাস ও ইনকোর্স পরীক্ষা চালু রেখে প্রতিটি সেমিস্টারের ফলাফল সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে প্রকাশের কথাও জানানো হয়।

এ বিষয়ে পরীক্ষা কমিটির চেয়ারম্যান ও বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। উপ-উপাচার্য ও ডিন স্যার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধান দিয়েছেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষার রুটিন করা হয়েছে।”

পরীক্ষা কবে শুরু হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেন–সৌদি ম্যাচে পতাকা প্রদর্শনে ব্যতিক্রমী সিদ্ধান্ত ফিফার

স্পেন ও সৌদি আরবের ম্যাচের আগে জাতীয় পতাকা প্রদর্শনের প্রচলিত প্রটোকলে পরিবর্তন এনেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় বাণীর প্রতি সম্মান...

মাসিক ৮ হাজার টাকা আয় থেকে ৪ হাজার টাকায় তৌসিফকে পড়িয়েছেন বাবা

বিশ্ব বাবা দিবসে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। রোববার...

Related Articles

ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্কুল শিক্ষক অশোক চন্দ্রের বিরুদ্ধে মামলা

ভোলায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মামলা...

সুন্দরবনে রাজস্ব ফাঁকির অভিযোগ, সক্রিয় চাঁদাবাজি চক্র

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনে বনজ ও মৎস্যসম্পদ আহরণকে কেন্দ্র করে...

জামালপুরে পড়ে থাকা লাগেজ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জামালপুরের ইসলামপুরে একটি মাছের প্রজেক্টের পাশ থেকে লাগেজে বন্দি...

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ...