Home আঞ্চলিক কার্যকর সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়নে শেরপুরে দ্বিতীয় কনসালটেশন সভা অনুষ্ঠিত
আঞ্চলিক

কার্যকর সাক্ষরতা ও কর্মদক্ষতা উন্নয়নে শেরপুরে দ্বিতীয় কনসালটেশন সভা অনুষ্ঠিত

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় কনসালটেশন সভা মঙ্গলবার (২৩ জুন ২০২৬) শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলাউদ্দীন খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কম্পিউটার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং কনজ্যুমার ইলেকট্রনিকস বিষয়ে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ সম্পন্নকারী ৭৪ জন প্রশিক্ষণার্থীর সঙ্গে বিসিক, বিভিন্ন উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সভায় প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়। বক্তারা দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে কর্মমুখী ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম, শেরপুর সদর টিটিসির অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, বিসিকের প্রতিনিধি এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

নোয়াখালীর সেনবাগে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত: আহত ২

নোয়াখালীর সেনবাগে এক দ্রুতগতির ভয়াবহ মাইক্রোবাসের ধাক্কায় মোশাররফ হোসেন মজুমদার (৫৫) নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির এক প্রভাবশালী নেতা নিহত হয়েছেন। একই মর্মান্তিক দুর্ঘটনায়...

Related Articles

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন তা জানা নেই: চিফ প্রসিকিউটর

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক কী প্রক্রিয়ায় বা কোন...

চাঁদপুরে নেশাগ্রস্ত অবস্থায় কর্মসূচিতে যোগদান: পদ হারালেন বিএনপি নেতা

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত থাকার অভিযোগে...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...